গোটা বাংলায় এখন আলোচনার কেন্দ্রে ‘যুবসাথী’ প্রকল্প। এই স্কিমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। (Yuva Sathi Prakalpa Documents) প্রত্যেক উপভোক্তা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। আগামী ১ এপ্রিল থেকে প্রকল্পটি কার্যকর হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প বসবে, যেখানে আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই শুরু হবে অর্থ প্রদান।
কিন্তু এখনও এই প্রকল্পে কোন কোন ডকুমেন্টস লাগবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আর সেই উত্তরটাই দিলাম আমরা। তাই আর দেরি না করে জেনে নিন ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে এই টাকা পেতে চাইলে।
আবেদন করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন?
- প্রথমত লাগবে আধার কার্ড। এটি আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে।
- মাধ্যমিকের অ্যাডমিট লাগবে। এটি বয়সের প্রমাণপত্র হিসেবে কাজ করবে।
- মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষা পাশ করার রেজাল্ট এবং সার্টিফিকেট দরকার পড়বে।
- ব্যাঙ্কের পাসবুক লাগবে।
- সাম্প্রতিক ফটো লাগবে।
তাই এই সব নথিগুলি জোগার করে নিন। তারপরই যান ক্যাম্পে। এই প্রসঙ্গে বলে রাখি, সরকারিভাবে এখনও যুবসাথী প্রকল্পের ডকুমেন্টস সম্পর্কে ঘোষণা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সব ডকুমেন্টসগুলিই লাগবে।
- অবশ্যই পড়ুন: যুব সাথী প্রকল্প ২০২৬: Jubo Sathi Prakalpa West Bengal — যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ তথ্য
কারা আবেদন করতে পারবেন?
২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও মাধ্যমিক পাশ বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনারা এই স্কিমে পাবেন টাকা।
স্কলারশিপ পেলে কি আবেদন করা যাবে?
প্রথমে ভাবা হয়েছিল কোনওরকম সরকারি সাহায্য বা স্কলারশিপ পেলে এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে না। যদিও এই ধারণাটা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে এই স্কিমের কোনও বিরোধ নেই। তবে যাঁরা অন্য কোনও সরকারি স্কিমের টাকা পান, তাঁরা এটা পাবেন না।
কতদিন পাওয়া যাবে?
প্রথমে ৫ বছরের জন্য মিলবে টাকা। মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। তবে ৫ বছর পরও যদি চাকরি না পান, তাহলে আবার স্কিমটা রিনিউ হবে। অর্থাৎ টাকা পেতে থাকবেন। যদিও চাকরি পেয়ে গেলেই এই ভাতা বন্ধ হয়ে যাবে।
মহিলারাও কি সুবিধা পাবেন?
অনেকেই মনে করছিলেন এই স্কিমে শুধু পুরুষেরাই হয়তো টাকা পাবেন। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। এটা মহিলারাও পাবেন। শুধু তাদের বেকার হতে হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার পেলে এটা মিলবে না।
Yuva Sathi Prakalpa Documents FAQ
1.যুব সাথী স্কিমে কী কী ডকুমেন্ট লাগবে?
আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হতে পারে।
2.যুব সাথী স্কিম কবে থেকে শুরু হবে?
১ এপ্রিল ২০২৬ থেকে প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে।
3.যুব সাথী স্কিমে কত টাকা দেওয়া হবে?
প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
4.যুব সাথী স্কিমে আবেদন করার বয়সসীমা কত?
২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য এই প্রকল্প প্রযোজ্য।
5.যুব সাথী স্কিমে আবেদন কীভাবে করবেন?
নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে।
6. মহিলারা কি আবেদন করতে পারবেন?
হ্যাঁ, বেকার মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
7. কতদিন পর্যন্ত ভাতা পাওয়া যাবে?
প্রথমে ৫ বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে। চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যাবে।
8. স্কলারশিপ পেলে কি আবেদন করা যাবে?
স্কলারশিপ পেলে আবেদন করা যেতে পারে। তবে অন্য সরকারি ভাতা পেলে নিয়ম প্রযোজ্য হতে পারে।
9.আবেদন কোথায় করতে হবে?
নির্ধারিত যুব সাথী ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।