মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘যুবসাথী প্রকল্প’ (Yuva Sathi) চালুর ঘোষণা করেছেন। ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।
এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য বেকার যুবকরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবকেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
যতদিন না পর্যন্ত যুবকরা স্থায়ীভাবে কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন তাঁদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই রাজ্য সরকার যুবসাথী প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রতিবেদনে যুবসাথী প্রকল্পে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আবেদন করার আগে জেনে নিন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কী কী যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন নথিপত্র জমা দিতে হবে।
অবশ্যই পড়ুন: Yuva Sathi Scheme 2026: কারা পাবেন, কত টাকা, কীভাবে আবেদন করবেন?
How to apply of Yuva Sathi Prakalpa: যুবসাথী প্রকল্পে আবেদনের যোগ্যতা
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই—
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
- মাধ্যমিক পাশ হতে হবে
- সম্পূর্ণ বেকার হতে হবে
যদি কেউ সরকারি চাকরিতে যুক্ত থাকেন বা সরকারের অন্য কোনো বৃত্তি/স্কলারশিপ গ্রহণ করে থাকেন, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
Yuva Sathi Prakalpa-এ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি
আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে—
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা এডমিট কার্ড
- আধার কার্ড
- ভোটার কার্ড
- সক্রিয় মোবাইল নম্বর
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
উপরোক্ত নথিপত্র প্রস্তুত থাকলে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
যুবসাথী প্রকল্পের আবেদন পদ্ধতি
এই প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকার বিশেষভাবে ‘Yuva Sathi Camp’ আয়োজন করবে। আবেদনকারীকে নির্দিষ্ট ক্যাম্পে উপস্থিত হয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে।
দুয়ারে সরকার ক্যাম্পের মতোই বিভিন্ন স্থানে এই যুবসাথী ক্যাম্প বসানো হবে, যেখানে সরাসরি আবেদন গ্রহণ করা হবে।
Yuva Sathi Camp কোথায় বসবে?
রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে যুবসাথী ক্যাম্প আয়োজন করা হবে। আবেদনকারীকে নিজের এলাকার নির্ধারিত ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে।
পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুবসাথী ক্যাম্প শুরু হবে।
২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১লা এপ্রিল ২০২৬ থেকে নির্বাচিত উপভোক্তারা মাসিক আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয় এবং বর্তমানে বেকার থাকেন, তবে এই প্রকল্প আপনার জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে উঠতে পারে।